News71.com
 Bangladesh
 30 Jun 17, 09:56 PM
 166           
 0
 30 Jun 17, 09:56 PM

ফেনীতে পুলিশ ও ডাকাত দলের বন্দুক যুদ্ধে আহত ৫, আটক ৪ ।

ফেনীতে পুলিশ ও ডাকাত দলের বন্দুক যুদ্ধে আহত ৫, আটক ৪ ।

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে পুলিশ ও ডাকাতদলের মধ্যে বন্দুক যুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে।শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, "ভোরে মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় ডাকাতদল ডাকাতি করছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ উপস্থিত হওয়ার পর ডাকাত দল পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি শুরু করে। পরে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ডাকাতের গুলিতে পুলিশের এএসআই বুদেব, কন্সটেবল মো. হানিফ, মো. লতিফ, সুদত্ত চাকমা আহত হয়। "


তিনি আরও বলেন, "আহত চার পুলিশ সদস্যকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে শরীফকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন