News71.com
 Bangladesh
 30 Jun 17, 09:55 PM
 160           
 0
 30 Jun 17, 09:55 PM

ঝালকাঠিতে বাস উল্টে ১৯ জন আহত ।

ঝালকাঠিতে বাস উল্টে ১৯ জন আহত ।

নিউজ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৯ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার রাজাপুর উপজেলার বিশ্বাস বাড়ি এলাকায় রাজাপুর-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় র্যাপব-৮ এর সদস্য রুহুল আমিন, খুলনার সুমন, যশেরের রনি ও সোহাগকে বরিশালে পাঠানো হয়েছে। অপর আহতরা হলো, মুলাদীর সুনীল দেবনাথ, খুলনার সিরাজুল ইসলাম, সিংগার গ্রামের ডলি বেগম, বাগেরহাটের খাদিজা বেগম, যশোরের একরামুল কবীর, চরফ্যাশনের আকতার, আকতার হোসেন, তালার রাশেদ, সুন্দরগঞ্জের জেসমিন, সাতক্ষীরার পূর্নতা, সুমন, বৈকালীর অলোক, চন্ডকান্ত, ডুমুরিয়ার সুমনা ও মিয়া পাড়ার বৃষ্টি ঘোষ। এদের মধ্যে ৩জন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্স ভর্তি রয়েছে। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানায়, যাত্রীবাহি বাসটি (খুলনা-ব-৯৫৭) খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ঝালকাঠির রাজাপুর পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পাশে খাদে পড়ে যায়। এসময় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসকর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ৪জনকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের রাজাপুর ভর্তি করা হয়েছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মাহাবুবুর রহমান বলেন, আহতদের চিকিৎসা দিযে গুরুতর অবস্থায় ৪ জনকে বরিশাল উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন