News71.com
 Bangladesh
 30 Jun 17, 08:54 PM
 162           
 0
 30 Jun 17, 08:54 PM

রঙ্গমঞ্চে বিএনপি নেতারা নব্য কুশীলব ।। ড. হাছান মাহমুদ

রঙ্গমঞ্চে বিএনপি নেতারা নব্য কুশীলব ।। ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি নেতারা শেক্সপিয়রের উদ্ধৃতি তুলে ধরে বলছেন পৃথিবী একটি রঙ্গমঞ্চ। আমরাও তাই বলি। কিন্তু এই রঙ্গমঞ্চের কুশীলব হলো বিএনপি নেতারা। আসলে বিএনপি হলো একটি রঙ্গনটীর দল। আজ শুক্রবার (৩০ জুন) দুপুরে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভ্যাট আইন বাতিল এবং আবগারি শুল্ক কমানোর জন্য বিএনপি তাদের নাটক মঞ্চায়ন করতে না পারায় দলটির নেতা আবোল-তাবোল বকছেন'বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী সম্পর্কে হাছান মাহমুদ বলেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া যাওয়ায় রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব না হতে পারায় তার মাথা আরও খারাপ হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন