
নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর বলেছেন,সহায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন,আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে। সে নির্বাচনে আওয়ামী লীগের চরম ভরাডুবি হবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে।
নতুন বাজেটকে অবাধ লুটপাটের বাজেট আখ্যা দিয়ে শাহ জাফর আরও বলেন,আওয়ামী লীগ সরকার যে বাজেট পাস করেছে তাতে দেশের মানুষ স্বস্তিতে নেই। এই বাজেটই নির্বাচনের সময় আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াবে। আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারীর হাসামদিয়া এলাকার নিজ বাড়িতে উপজেলা ছাত্রদল নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।