News71.com
 Bangladesh
 30 Jun 17, 07:10 PM
 159           
 0
 30 Jun 17, 07:10 PM

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ গ্রেফতার ৩৯।।

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ গ্রেফতার ৩৯।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় একটি নাশকতাসহ ৯ টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন,কলারোয়া থানা ৯ জন,তালা থানা ৫ জন,কালিগঞ্জ থানা ৫ জন,শ্যামনগর থানা ৮ জন,আশাশুনি থানা ২ জন,দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিএনপির ১ জন ও জামায়াত-শিবিরের ৯ জন নেতা-কর্মী রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন