News71.com
 Bangladesh
 30 Jun 17, 10:54 AM
 169           
 0
 30 Jun 17, 10:54 AM

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল বরখাস্ত।।

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল বরখাস্ত।।

 

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তৃতীয় বারের মতো সাময়িক বরখাস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিস্ফোরক আইনের একটি মামলার আসামি হওয়ায় গত ২১ জুন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। একই প্রজ্ঞাপনে প্যানেল মেয়র-১ মো.সাইদুর রহমানকে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়। সে অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে নজরুল ইসলাম পৌর ভবনে মেয়রের কার্যালয়ে সাইদুর রহমানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় প্যানেল মেয়র-২ মতিউর রহমান,কাউন্সিলরা,সচিব মামুনুর রশিদ,নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম,হিসাবরক্ষক কর্মকর্তা আহসান হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ৯ এপ্রিল ২০১৭ সালে ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে একাধিক মামলার আসামি হিসেবে পলাতক অবস্থায় নির্বাচিত হন নজরুল ইসলাম। পরে তিনি আত্মসমর্পণ করে কারাগারে যান এবং কারাগার থেকেই শপথ গ্রহণ করেন। পরে জামিনে মুক্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তিনি দুই দফা সাময়িক বরখাস্ত হন ও উচ্চ আদালতের নির্দেশনায় দুই দফা দায়িত্ব ফিরে পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন