News71.com
 Bangladesh
 29 Jun 17, 11:24 PM
 202           
 0
 29 Jun 17, 11:24 PM

কমলাপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি, তিন মাসের দণ্ড।।

কমলাপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি, তিন মাসের দণ্ড।।

নিউজ ডেস্কঃ কমলাপুর রেলস্টেশনে বেআইনিভাবে টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রির দায়ে আজ বৃহস্পতিবার একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির কাছ থেকে ২৬ হাজার ৮৬০ টাকা ও রেলপথের বিভিন্ন রুটের ১২টি টিকিট পাওয়া যায়। বেশি দামে টিকিট বিক্রি করার সময় আজ সকাল সাতটার দিকে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের কমান্ডার ইয়ার হোসেন অভিযুক্ত মো. আনোয়ারকে ধরেন। তখন তাঁর কাছ থেকে ২৬ হাজার ৮৬০ টাকা ও সুনামগঞ্জ, রাজশাহীসহ কয়েকটি পথের ১২টি টিকিট পাওয়া যায়।

ইয়ার হোসেন বলেন,সকালে আমি ডিউটিতে ছিলাম। তখন ১৩ নম্বর কাউন্টারের সামনে দাঁড়িয়ে যাত্রীদের কাছে আনোয়ার টিকিট বিক্রি করছিলেন। হাতেনাতে তাঁকে ধরে ফেললাম। অভিযুক্ত আনোয়ারকে ধরার পর স্টেশনে র্যাহবের অস্থায়ী ক্যাম্প থেকে সদর দপ্তরে খবর দেওয়া হয়। এরপর র্যারবের ম্যাজিস্ট্রেট গাউছুল আজম স্টেশনে আসেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে আনোয়ার স্টেশনে টিকিট বিক্রির কথা স্বীকার করে বলেন,টিকিট ভেতর থেকে নিছি। বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী আনোয়ারকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্তকে ধরিয়ে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আনসার কমান্ডার ইয়ার হোসেনকে ধন্যবাদ দেন। ভ্রাম্যমাণ আদালত পরে আনোয়ারকে কারাগারে পাঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন