
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ-২০১৭ এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটে সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ১২ জুলাই ’১৭ তারিখে মৌখিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই ১৭ তারিখে। সকাল ০৯.৩০ টা থেকে মৌখিক পরীক্ষা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স,৬ ফনিক্স রোড,ফুলবাড়িয়া ঢাকায় অনুষ্ঠিত হবে। গত ১৫ জুন’১৭ তারিখে ইতোমধ্যে অনুষ্ঠিত পুলিশ সার্জেন্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রকাশিত ফলাফলে সর্বমোট ২০২৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
পুলিশ সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে গত ২৭,২৮ ও ২৯ মার্চ ২০১৭ তারিখে সারা বাংলাদেশ থেকে চাকুরী প্রত্যাশীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতা,নাগরিকত্বের প্রমাণ ও মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে বলা হয়েছে। মৌখিক পরীক্ষার সময়সূচী দেখুন এখানে ক্লিক করে।