News71.com
 Bangladesh
 29 Jun 17, 11:16 PM
 186           
 0
 29 Jun 17, 11:16 PM

এশিয়ান ফরেন সার্ভিস সম্মেলন আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।।

এশিয়ান ফরেন সার্ভিস সম্মেলন আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।।

 

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো এশিয়ান ফরেন সার্ভিস সম্মেলন আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।আজ রাজধানীতে বিসিএস ফরেন সার্ভিস এসোসিয়েশনের (বিএফএএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএফএএ-এর সভাপতি এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ সভায় সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান,এশীয় দেশগুলোর কূটনীতিকদের মধ্যে অভিজ্ঞতা, তথ্য ও ধারণা বিনিময়ের মাধ্যমে আরও গভীরতর সমঝোতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই সম্মেলন আয়োজন করা হবে।

সভায় অন্যান্য জনপ্রশাসনের অন্যান্য এসোসিয়েশন ও পেশাজীবী সংগঠনগুলোর সাথে সম্পৃক্ততাসহ ২০১৭ সালের খসড়া কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও,সর্বোচ্চ ভোট পেয়ে ‘ইউএন কমিটি অন মাইগ্র্যান্ট ওয়ার্কার’ (সিএমডব্লিউ)-এর সদস্য পুনঃনির্বাচিত হওয়ায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন