News71.com
 Bangladesh
 29 Jun 17, 11:07 PM
 182           
 0
 29 Jun 17, 11:07 PM

ঠাকুরগাঁও এ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ ।

ঠাকুরগাঁও এ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ ।

নিউজ ডেস্কঃ দিনমজুরকে সভাপতি ও ভ্যানচালককে সাধারণ সম্পাদক বানিয়ে একটি পাঠাগারের নামে বরাদ্দকৃত চাল উত্তোলনের চেষ্টা করেছেন ঠাকুরগাঁও বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার সিং। এ নিয়ে ওই এলাকায় পাঠাগারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিং দাবি করে বলেন, তার স্বাক্ষর জাল করে কেউ এটা করার চেষ্টা করছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি আরো বলেন, কাগজটি দেখলে বুঝতে পারবো স্বাক্ষর করেছি কি-না। একই কাগজে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। আলোর দিশা নামে পাঠাগারটির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক লিটন আহম্মেদ জানান, ২০১৫ সাল থেকে সংগঠনটির দায়িত্বে রয়েছি আমরা।

কাগজে যাদের নাম রয়েছে, তারা কেউই আমাদের সংগঠনের সঙ্গে জড়িত নয়। তারা বলেছে, যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক বানানো হয়েছে, তারা এ ব্যাপারে কিছুই জানেন না। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, পাঠগারের তালিকা অনুযায়ী বরাদ্দকৃত তালিকায় স্বাক্ষর করা হয়েছে। যদি কেউ ভুয়া তালিকা দিয়ে বরাদ্দ উত্তোলন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় এমপি ও ইউপি চেয়ারম্যান যেভাবে তালিকা দেয় সে অনুয়ায়ী বরাদ্দকৃত চাল বা গম উক্ত সংগঠনকে দেওয়া হয়ে থাকে। তবে এ ব্যাপারে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের কাছে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন