
নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরের হাতিগাড়া এলাকায় সাউদিয়া পার্কের হলরুমে আজ বৃহস্পতিবার সকালে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে ৬ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের পূর্বে তারা নারায়ে তাকবির দিয়ে সাংবাদিক ও পুলিশকে ধাওয়া করে। আটককৃতরা হলো- বগুড়ার জেলার ধুনট উপজেলার চর খুকশিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে আসলাম শেখ (২২),সারিয়াকান্দি উপজেলার পাইকরতলী গ্রামের শহিদুল ইসলাম শেখের ছেলে নাজমুল হক(২০),নন্দীগ্রাম উপজেলার নিনগ্রাম গ্রামের ফজলুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (১৯),শেরপুর উপজেলার কলতা পাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে শাহাদৎ (২০),ফুলতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাহিদ হাসান (২০) ও বোয়ালমারী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাসুদ রানা। শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান বলেন,আটককৃতরা সবাই শিবিরকর্মী। নাশকতার উদ্দেশ্যে তারা সেখানে বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।