News71.com
 Bangladesh
 29 Jun 17, 10:59 PM
 187           
 0
 29 Jun 17, 10:59 PM

বরিশালে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম ।

বরিশালে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম ।

নিউজ ডেস্কঃ বরিশাল নগরীর আমানতগঞ্জের চৌধুরী গলিতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পাওনা টাকা চাওয়ায় তাদের ওপর এই হামলা চালায় একই এলাকার হাসান নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রোজিনা বেগম ও দ্বিন ইসলাম হোসেনকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দ্বিন ইসলামের ভাই ইমাম হোসেন জানান, তিন বছর আগে একই এলাকার হাসান তার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। বৃহস্পতিবার হাসান তাদের বাসায় আসলে তিনি তার কাছে ওই টাকা চান। এতে হাসান ক্ষিপ্ত হলে তার সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাসান তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে তার ভাই দ্বিন ইসলাম এবং ভাবী রোজিনা বেগমকে কুপিয়ে পালিয়ে যায়। বরিশাল নগরীর কাউনিয়া থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন