
নিউজ ডেস্কঃ শেরপুরে গ্রামীণ নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও স্বাবলম্বী হতে ঋণ প্রদান করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শেরপুরের মহিলা উন্নয়ন অনুবিভাগ।সদর উপজেলার টালিয়াপাড়া, সাতপাকিয়া ও সাতপাকিয়া মধ্যপাড়া মহিলা সমবায় সমিতির ৮৪ জন নারীকে ১৯ লাখ ৭৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।হাঁস-মুরগী, গবাদি পশুপালন, নার্সারি ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্য গ্রামীণ নারীদের মাঝে এসব ঋণ বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পল্লী ভবনে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।শেরপুর সদর ইউসিসিএ (উপজেলা ক্রেডিট এন্ড কো-অপারেটিভ এসোসিয়েশন) সভাপতি অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে সদর ইউএনও মো. হাবিবুর রহমান, সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যন্ট জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, শেরপুর পল্লী বোর্ডের উপ-পরিচালক মুহাম্মদ মাহবুব আলম প্রমূখ বক্তব্য রাখেন।