News71.com
 Bangladesh
 29 Jun 17, 10:57 PM
 199           
 0
 29 Jun 17, 10:57 PM

দেশবাসীর জন্য আশাব্যঞ্জক বাজেট পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাসদের ধন্যবাদ।।

দেশবাসীর জন্য আশাব্যঞ্জক বাজেট পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাসদের ধন্যবাদ।।

নিউজ ডেস্কঃ ব্যবসায়ীসহ সকল মহলের স্বার্থ সংরক্ষণ করে সকলের জন্য একটি কার্যকরী ও আশাব্যঞ্জক বাজেট পাস করায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্যগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ এক বিবৃতিতে জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় জানান,জনগণের আশা ও সংসদ সদস্যগণের বিজ্ঞ মতামত সংবেদনশীলতা ও দরদের সাথে বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে সকলের জন্য একটি আশাব্যঞ্জক বাজেট পাস করেছেন। তারা বলেন,এ বাজেট পাসের মধ্য দিয়ে প্রমাণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনগণের স্বার্থই সবচেয়ে বেশী অগ্রাধিকার পায়। এ বাজেট জনকল্যাণ ও উন্নয়নের মাইলফলক হিসাবে ইতিহাসে স্থান করে নিবে বলেও নেতৃদ্বয় অভিমত ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন