News71.com
 Bangladesh
 29 Jun 17, 08:04 PM
 174           
 0
 29 Jun 17, 08:04 PM

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ৪৫ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা।।

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ৪৫ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা।।

নিউজ ডেস্কঃ নতুন কর আরোপ ছাড়াই দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪৫ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে বাজেট পেশ করেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। এটি বিরামপুর পৌরসভার ২২ তম বাজেট। গেল ২০১৬-২০১৭ অর্থ বছরের তুলনায় এবারের বাজেটে ১৫ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৮৫৩ টাকা কম পেশ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সচিব সেরাফুল ইসলাম,সহকারি প্রকৌশলী সেলিম উদ্দিন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্যানেল মেয়র মাহবুবুর রহমান হান্না,শওকত আলী,মোজাফফর রহমান এবং পৌর কাউন্সিলরসহ শহরে বিশিষ্টজনরা।

মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল জানান,বাজেটে নতুন করারোপ করা হয়নি। রাস্তা-ঘাট,পানি নিষ্কাশনের জন্য ড্রেন,পানি ও বিদ্যুৎ লাইন এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুযোগ সুবিধা জন্য বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। গেল ২০১৬-১৭ অর্থ বছরে পৌরসভায় ৬০ কোটি ৯৩ লাখ ২১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিলো। গেল বছরে প্রত্যাশিত অর্থ বরাদ্ধ না পাওয়ায় চলতি অর্থ বছরে ১৫ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৮৫৩ টাকা কম বাজেট ঘোষণার করা হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন