News71.com
 Bangladesh
 29 Jun 17, 08:03 PM
 163           
 0
 29 Jun 17, 08:03 PM

সাতক্ষীরার কলারোয়ায় শিবিরের সভাপতিসহ আটক ২।।

সাতক্ষীরার কলারোয়ায় শিবিরের সভাপতিসহ আটক ২।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ফিরোজ আহম্মেদ (২৫) ও এস এম তৌহিদুজ্জামান তৌহিদ (৪৫) নামে দুইজনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকৃত ফিরোজ আহম্মেদ কলারোয়া পৌর শিবিরের সাবেক সভাপতি ও উপজেলার কেঁড়াগাছি গ্রামের কুতুব উদ্দীন খাঁর ছেলে। এবং এস এম তৌহিদুজ্জামান তৌহিদ ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছি গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন