News71.com
 Bangladesh
 29 Jun 17, 08:02 PM
 175           
 0
 29 Jun 17, 08:02 PM

রাজধানীর উত্তরখানে নারীকে কুপিয়ে হত্যা।।

রাজধানীর উত্তরখানে নারীকে কুপিয়ে হত্যা।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরখানে আবেদা খাতুন (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়,নিহত নারী তার মেয়েদের নিয়ে ওই বাসায় থাকতেন। অন্তত ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয়ে যায় তার। বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন