News71.com
 Bangladesh
 29 Jun 17, 12:53 PM
 199           
 0
 29 Jun 17, 12:53 PM

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎ।।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎ।।

 

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির ৫৯তম ফেডারেল সম্মেলনে অংশগ্রহণ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ ও ২৪শে জুন অনুষ্ঠিত ফেডারেল সম্মেলনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন তিনি। সম্মেলনে সারা বিশ্বের ১০টি দেশের ১০ জন রাজনীতিক এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

অস্ট্রেলিয়ায় মেয়ের সঙ্গে ঈদ করতে গত ২০ জুন রাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এক ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন মির্জা ফখরুল। এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরাও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন