News71.com
 Bangladesh
 29 Jun 17, 12:51 PM
 201           
 0
 29 Jun 17, 12:51 PM

রায়গঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ,নিহত ৪ আহত ৫।।

রায়গঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ,নিহত ৪ আহত ৫।।

নিউজ ডেস্কঃ ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জের রয়হাটিতে মাইক্রবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জানান,রাতে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস মহাসড়কের রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাসের এক যাত্রী। এ সময় উভয় গাড়ির মোট পাঁচজন আহত হন। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন