News71.com
 Bangladesh
 29 Jun 17, 12:34 PM
 189           
 0
 29 Jun 17, 12:34 PM

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গেড়াখোলা নামক স্থানে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন জানান, সকালে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস গেড়াখোলা নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন