News71.com
 Bangladesh
 29 Jun 17, 12:33 PM
 193           
 0
 29 Jun 17, 12:33 PM

সিরাজগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষ ।। দুই কলেজ ছাত্র নিহত, আহত ২০

সিরাজগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষ ।। দুই কলেজ ছাত্র নিহত, আহত ২০

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনা নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে পাইকশা ও বাগবাড়ীতে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঝরে গেল তরতাজা দুই কলেজ ছাত্রের প্রাণ। তারা হলো পাইকশা গ্রামের গ্রামের দানেজ সেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম ও বাগবাড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও কারিগরী কলেজের ছাত্র রিপন। স্থানীয়রা জানান, টাকার ভাগবাটোয়ারাসহ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে পাইকশা ও পার্শ্ববর্তী বাগবাড়ী গ্রামের যুবলীগ কর্মীদের মধ্যে দ্বন্ধ ও মারপিটের ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় গত তিনদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় সংঘর্ষ চলছিল। গতকাল বুধবার দুপুরে পুনরায় দু'দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাগবাড়ী গ্রামের লোকজনের অস্ত্রের আঘাতে রবিউল ও পাইকশার গ্রামের লোকজনের অস্ত্রের আঘাতে শিপনসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর অবস্থায় প্রথমে রবিউল সিরাজগঞ্জ ও পরে ঢাকায় নেয়ার পথে বুধবার ছয়টার দিকে মারা যায়। অন্যদিকে রিপনকে বগুড়া নেয়া হলে বৃহস্পতিবার সকালে সে মারা যায়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন