News71.com
 Bangladesh
 29 Jun 17, 11:50 AM
 189           
 0
 29 Jun 17, 11:50 AM

রাঙামাটির লংগদুতে যৌথ বাহিনীর অভিযান,অস্ত্র উদ্ধার।।

রাঙামাটির লংগদুতে যৌথ বাহিনীর অভিযান,অস্ত্র উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি একে ৪৭,একটি অটোমেটিক রাইফেল,একটি চাইনিজ রাইফেল,চারটি ম্যাগাজিন,১৪৫ রাউন্ড গুলি এবং কয়েকজোড়া পোশাক। লংগদু থানার ওসি মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন,অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার রাত ৩টা থেকে গলাছড়ি এলাকায় গোপন সংবাদের সেনাবাহিনী ও পুলিশের যৌথদল অভিযান শুরু করে। সকালেও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। তবে যেখানে অভিযান চালানো হয়েছে,সেটি পাহাড়ে কোন আঞ্চলিক দলের নিয়ন্ত্রিত এলাকা- তা নিশ্চিত করেনি যৌথ বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন