News71.com
 Bangladesh
 29 Jun 17, 11:49 AM
 181           
 0
 29 Jun 17, 11:49 AM

গাবতলী পশুর হাটে ভয়াভহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক গরু পুড়ে মরার আশঙ্কা।।

গাবতলী পশুর হাটে ভয়াভহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক গরু পুড়ে মরার আশঙ্কা।।

নিউজ ডেস্কঃ গাবতলী পশুর হাটে আগুনে অর্ধশতাধিক গরু দগ্ধ হয়েছে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ইতিমধ্যে অগ্নিকাণ্ডে হাটের ভেতরের যে দুটি টিনের দোচালা ঘরে পুড়ে গেছে সে ঘরেই ৫০টির মতো গুরু বাঁধা ছিল। আজ সকাল পৌনে ১০টায় গাবতলী পশুর হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের ধারণা আগুনে তাদের প্রায় ‍অর্ধশতাধিকের বেশি গরু দগ্ধ হয়েছে।

গরু ব্যবসায়ী আকবর আলী জানান,দুটি দোচালায় সব সময় ৫০-১০০টি গরু বাঁধা থাকে। আগুন লাগার সময় বেশ কিছু গরু বের করে দেওয়া হলেও ৫০টির মতো গরু বের করা যায়নি। সবগুলো পুড়ে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন