News71.com
 Bangladesh
 28 Jun 17, 11:42 PM
 185           
 0
 28 Jun 17, 11:42 PM

আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া ।

আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া ।

 

নিউজ ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে ঈদুল ফিতরের চতুর্থ দিন আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের একথা জানিয়েছেন।সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার খালেদা জিয়া বকশীবাজারের আদালতে যাবেন। তবে ঢাকার জজকোর্টে রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় হাজিরার দিন থাকলেও সেখানে যাবেন না।পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ঠিক করা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন