News71.com
 Bangladesh
 28 Jun 17, 11:16 PM
 184           
 0
 28 Jun 17, 11:16 PM

মামলা-হামলা করে বিএনপিকে দুর্বল করা যাবে না ।। ব্যারিষ্টার মওদুদ আহমদ

মামলা-হামলা করে বিএনপিকে দুর্বল করা যাবে না ।। ব্যারিষ্টার মওদুদ আহমদ

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,বেগম জিয়াকে মামলা দিয়ে,আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে,মহাসচিব ফখরুলের ওপর হামলা করে বিএনপিকে দমানো ও দুর্বল করা যাবে না। বিএনপি নির্বাচনে অবশ্যই অংশ নেবে। আজ বুধবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে নিজ বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন,দেশে কোনো গণতন্ত্র নেই। ২০১৫ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৪টি আসনে এ দেশের জনগণ ভোট দেয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে। তাই বর্তমানে যারা মন্ত্রী হিসেবে আছেন তারা সবাই অনির্বাচিত। বর্তমানে তারা বিএনপির শীর্ষনেতা থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের পর্যন্ত হামলা করে মামলা দিয়ে দুর্বল করে বিভিন্নভাবে ভোটে না যাওয়ার জন্য প্রভাবিত করছে।

তিনি আরও বলেন,আওয়ামী লীগ জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এজন্যই আমাদের ওপর অত্যাচার, নির্যাতন অব্যাহত রেখেছে। সরকার যতই নির্যাতন করুক আমাদের নেতা-কর্মীকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন