News71.com
 Bangladesh
 28 Jun 17, 10:34 PM
 179           
 0
 28 Jun 17, 10:34 PM

গাইবান্ধায় এক সঙ্গে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার।।

গাইবান্ধায় এক সঙ্গে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় এক সঙ্গে স্বামী সিজু মিয়া (২১) ও তার স্ত্রী বানেছা বেগমের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সিজু মিয়া সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে ও বানেছা বেগম সিজু মিয়ার স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান,বিকেলে পরিবারের লোকজন ঘরে স্বামী-স্ত্রীর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন