
নিউজ ডেস্কঃ নৌকার বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,সংবিধান কোন হিমালয় পর্বত নয় যে তাকে নড়ানো যাবে না। দেশ ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়,সংবিধান সংশোধনও সংবিধানের বিধান। শেখ হাসিনার অধীনে যদি সহায়ক সরকার হয়,তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে একতরফাভাবে নৌকা মার্কা প্রার্থীদের জন্য সহায়ক। অবাধ,সুষ্ঠু ও সবার কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সেটি সহায়ক হবে না। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব বলেন।
রিজভী বলেন,ব্যক্তির ইচ্ছা পুরণের চৌর্যবৃত্তি,ভোট ডাকাতি ও একতরফা নির্বাচনের চক্রান্ত দেশবাসী সকল শক্তি দিয়ে প্রতিহত করবে। আগামী নির্বাচন শেখ হাসিনা অধীনে হবে না,সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এখনো সময় আছে সরকারের শুভ বুদ্ধির উদয় হোক-এটা আমরা কামনা করি। একটি শান্তিপূর্ণ নির্বাচনে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে,সেক্ষেত্রে দল নিরপেক্ষ সরকারের বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটা আমরা প্রত্যাশা করি। এর অন্যথা হলে জনগণ তার পথ বেছে নেবে।