News71.com
 Bangladesh
 28 Jun 17, 10:32 PM
 195           
 0
 28 Jun 17, 10:32 PM

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু।।

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু।।

নিউজ ডেস্কঃ ঈদের ছুটিতে চার দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম। তবে ছুটি শেষে প্রথম দিন হওয়ায় ব্যবসায়ী,কাস্টম কর্মকর্তা ও পোর্ট কর্তৃপক্ষের উপস্থিতি ছিল কম। তাই খালাশ প্রক্রিয়াতেও ছিল ধীরগতি।

এ ব্যাপারে বেনাপোল কাস্টম কার্গো সূত্রে জানা গেছে,সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি চালু হয়েছে। তবে আমদানি-রফতানি চালু হলেও বন্দরে কর্ম চাঞ্চলতা ফিরে আসেনি। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে মাত্র ২৫ ট্রাক পণ্য ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে ১০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন