News71.com
 Bangladesh
 28 Jun 17, 10:29 PM
 179           
 0
 28 Jun 17, 10:29 PM

ইয়াং জেনারেশন সারারাত ফেসবুক চালায়, এগুলো বন্ধ করতে হবে ।। সংসদের বিরোধীদলীয়নেতা রওশন এরশাদ

ইয়াং জেনারেশন সারারাত ফেসবুক চালায়, এগুলো বন্ধ করতে হবে ।। সংসদের বিরোধীদলীয়নেতা রওশন এরশাদ

 

নিউজ ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্ধকৃত টাকা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ইয়ং জেনারেশন সারারাত ধরে মোবাইলে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ভাইবার নিয়ে ব্যস্ত থাকে। সকালে ঘুম থেকে উঠতে পারে না। রাত ১১টার পর এগুলো বন্ধ করতে হবে। অনেক দেশেই এসব রাতে বন্ধ থাকে।আজ বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী ভাল করেই জানেন এডিবির অর্থায়নে যেসব প্রকল্প নেওয়া হয় তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। প্রথম ১০ মাসে ৫৮ শতাংশ বাস্তবায়ন হয়। পরের ২ মাসে তাড়াহুড়ো করে বরাদ্ধটা নেয়, কিন্তু প্রকল্প শেষ হয় না। বড় প্রকল্প মানেই বড় লুটপাট। এডিবিতে যা বরাদ্ধ দেওয়া হয় তা যেন বাস্তবায়ন হয়।

সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাজেট পাস করার জন্য অনুরোধ জানিয়ে বিরোধীদলীয় এ নেতা বলেন, গত অর্থবছরের বাজেটে উনার (অর্থমন্ত্রী) চিন্তা ছিল রাজস্ব আদায়। এবার ১৫ শতাংশ ভ্যাট ধরা হয়েছে, সম্পূরক শুল্ক আছে, করপোরেটের ট্যাক্স আছে। কাজেই এবার রাজস্ব আদায় হবে। এভাবে মানুষের ওপর চাপিয়ে দিয়ে ভ্যাট আদায় করা কিন্তু সমীচিন হবে না। এটা নিয়ে চিন্তা করতে হবে।ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে সেনাবাহিনী কিংবা র্যাবকে ব্যবহার করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা। তিনি বলেছেন, যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী যায়। জনগণকে উদ্ধার করে, পুনর্বাসন করে। ভেজাল খাওয়া এটা আমাদের জাতীয় সমস্যা। সেখানে সেনাবাহিনী বা র্যাবকে আপনি ব্যবহার করছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি সেনাবাহিনী ব্যবহার করেন, না হয় র্যাবকে ব্যবহার করেন। আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি যদি দেশকে ভেজালমুক্ত করতে না পারেন তাহলে কেউ পারবে না।

ভেজাল মুক্ত খাবারের ব্যবস্থা করলে আপনি জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমাদের স্বাস্থ্যখাতে কোনো টাকা লাগবে না। কোনো ডাক্তার আমাদের দরকার নেই। কোনো হাসপাতাল দরকার নেই, কোনো ওষুধের দরকার নেই। কারণ ভেজাল খেয়ে খেয়ে আমরা তো মরেই যাচ্ছি। টাকার কি দরকার, হাসপাতালের কি দরকার আর ডাক্তারের কি দরকার। কোনো কিছুর দরকার নেই আমাদের। ম্যাজিস্ট্রেট গিয়ে ধরে ১০, ১২, ১৫ হাজার টাকা জরিমানা করে। এটা তো যথেষ্ট না। একজনকে ছুরি দিয়ে মারা আর গুলি করে মারা তো একই কথা। এরাতো পুরো জাতিকে মেরে ফেলছে। এগুলো আপনাদের বন্ধ করতে হবে। তা না হলে তো স্বাস্থ্যখাতে কোনো বরাদ্ধ লাগবে না। স্বাস্থ্যখাতের বরাদ্ধ মাননীয় অর্থমন্ত্রী অন্যখাতে দিয়ে দেন।

কারণ আমরা তো ভেজাল খেয়ে মরেই যাচ্ছি। নতুন প্রজন্মকে কি খাওয়াচ্ছেন। তারা কিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে।মেডিটেশনে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে রওশন বলেন, এটি করলে মানুষ শারীরিক ও মানসিকভাবে উপকৃত হয়। ভারতেও এটির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশেও গতবছর এটি প্রত্যাহার করা হয়েছে। আবার কেন এটি আনা হলো।কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতের বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, বিনিয়োগের জন্য অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, যা এখনো আমাদের দেশে গড়ে ওঠেনি। বেসরকারি বিনিয়োগ আনতে সে পরিবেশ গড়ে তুলতে হবে। এখনো গ্রামে-গঞ্জে বিদ্যুৎ নেই। বেসরকারি খাতে বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। সেজন্য ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন