News71.com
 Bangladesh
 28 Jun 17, 10:25 PM
 220           
 0
 28 Jun 17, 10:25 PM

পুলিশ চৌকিতেই নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ, এএসআই গ্রেপ্তার ।।

পুলিশ চৌকিতেই নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ, এএসআই গ্রেপ্তার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চাকরি থেকে অবসর নেওয়ার মাত্র তিন দিন আগেই নিজের মেয়েকে ধর্ষণ করল ভারতের এক অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর। ভারতের আগ্রা-দিল্লি যমুনা এক্সপ্রেসওয়ের ওপর মন্থ চৌকিতে গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। ৫৮ বছর বয়সের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এমন কাণ্ডের পর লজ্জিত হওয়া তো দূরের কথা, উল্টে তার মেয়েই তাকে প্রলোভিত করেছে বলে অভিযোগ করেছে ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তের পর ৩৪ বছরের ওই মহিলা জানিয়েছেন যে তিনি কয়েকটি মেডিক্যাল টেস্ট করানোর জন্য আগ্রা এসেছিলেন।

রাত হয়ে যাওয়ায় বাবার সঙ্গে পুলিশ চৌকিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানিয়েছেন যে তাঁর ১৪ বছর বয়সেও একবার তাঁর বাবা তাঁকে যৌন নিগ্রহ করেছিল। কিন্তু এত বছরে বাবা এখন শুধরে গিয়েছে ভেবে তিনি কোনও বিপদ আঁচ করতে পারেননি। এই ঘটনার পরেই ফিরোজাবাদে নিজের স্বামীকে ফোন করে সব জানান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এএসআই-কে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি এমন কাজ করতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না তার সহকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন