
নিউজ ডেস্কঃ সরকারি আইনগত সহায়তার অনুকরণীয় দৃষ্টান্তের ম্যানুয়াল’শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) কাজী ইয়াছিন হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। যা সংস্থাটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।এতে বলা হয়,ইউএসএইডের অর্থায়নে পরিচালিত জাষ্টিস ফর অল প্রোগ্রাম প্রকল্পের সহায়তায় আগামী ৮ জুলাই ‘সরকারি আইনগত সহায়তার অনুকরণীয় দৃষ্টান্তের ম্যানুয়াল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ঢাকার হোটেল বেঙ্গল ব্লু-বেরিতে অনুষ্টিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে দেশের ১৯টি জেলার লিগ্যাল অফিসারদের মনোনিত করা হয়েছে। কার্যকর ও সেবাবান্ধব লিগ্যাল এইড অফিস গড়ে তুলতে কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল,সহায় সম্বলহীন,অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ প্রনয়ন করে। ২০০০ সালে তৎকালীন শাসন আমলে আইনটি প্রনয়ন করে আওয়ামী লীগ। ২০০০ সালে প্রনীত আইনটি অনুযায়ি ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ গঠন করা হয়। রাজধানীর ১৪৫,নেউ বেইলী রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ব্যাপ্তি সুপ্রিমকোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেওয়া হয়েছে।বিভিন্ন কমিটি গঠন,প্রতিটি জেলা জজ আদালতে এর কার্যালয় স্থাপন করা হয়েছে। এতে দরিদ্র্-অসচ্ছল ও অসহায় জনগন বিচারপ্রাপ্তিতে সুবিধা পাচ্ছেন। দেশের নিম্ন আদালত,সর্বোচ্চ আদালতে এখন এ সেবার মাধ্যমে সুবিধা পাচ্ছেন বিচারপ্রার্থীরা।