
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের ফুটপাত থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত একটার দিকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শর্মাসহ কয়েকজন এ লাশ দেখতে পান। বিশ্বজিৎ শর্মা বলেন,রাত একটার দিকে হেঁটে আমরা কয়েকজন চকবাজারের দিকে যাচ্ছিলাম। তখন দেখতে পাই,মেডিকেলের পূর্ব গেটের ফুটপাতে কাপড়ে মোড়ানো একটি বস্তুকে ঘিরে ধরেছে কয়েকটি কুকুর। পরে কুকুর তাড়িয়ে দেখতে পাই একটি নবজাতক। মুখে কুকুরের কামড়ের দাগ। ততক্ষণে নবজাতকটি মারা গেছে। পরে নবজাতকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. শাহাবুদ্দিন বলেন,নবজাতকটি মৃত ছিল। কেউ এটি ফুটপাতে ফেলে গেছে। পরে পাঁচলাইশ থানাকে বিষয়টি জানানো হয়।