
নিউজ ডেস্কঃ সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।একুশে পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর।সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা সংবাদ মাধ্যমকে বলেন, সুধীন দাশ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার হজমে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার সকালে তাকে অ্যাপেলো হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যান।