News71.com
 Bangladesh
 28 Jun 17, 12:32 AM
 233           
 0
 28 Jun 17, 12:32 AM

সাতক্ষীরায় পিকআপ ভ্যান চাপায় নিহত গরু ব্যবসায়ী।।

সাতক্ষীরায় পিকআপ ভ্যান চাপায় নিহত গরু ব্যবসায়ী।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যানের চাপায় সাত্তার মাহমুদ নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সাত্তার উপজেলার সুমদ্দিপুর গ্রামের মফেজ মাহমুদের ছেলে। আজ দুপুর আড়াইটার দিকে তালা-পাটকেলঘাটা সড়কের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয়রা জানায়, গুরুতর আহত সাত্তারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন