News71.com
 Bangladesh
 27 Jun 17, 05:35 PM
 220           
 0
 27 Jun 17, 05:35 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসিইউতে আগুন।।

ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসিইউতে আগুন।।


নিউজ ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এসময় ভেতরে থাকা ৬ জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের রুমটিও ধোয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তিনি বলেন,আগুনে আইসিইউ’র দুটি এসি পুড়ে গেছে এবং কিছু মূল্যবান যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। তবে তদন্ত করা ছাড়া ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব নয় বলে জানান কলেজ ভাইস প্রিন্সিপাল ও আইসিইউ এর প্রধান ডা. আনম ফজলুল হক পাঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন