News71.com
 Bangladesh
 27 Jun 17, 05:33 PM
 215           
 0
 27 Jun 17, 05:33 PM

আজ বিকাল থেকে খুলেছে জাদুঘর, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল ।

আজ বিকাল থেকে খুলেছে জাদুঘর, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল ।

নিউজ ডেস্কঃ ঈদের দিন বন্ধ থাকলেও দ্বিতীয় দিন মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে। খোলা থাকবে রাত আটটা পর্যন্ত। অনেকে না জেনে মঙ্গলবার সকাল সকাল এসে বিড়ম্বনায় পড়েন।প্রথম দিন আহসান মঞ্জিল, জাতীয় জাদুঘর ও লালবাগ কেল্লা বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা পড়ছেন বিপাকে।জাদুঘরের ডেপুটি কিপার শিহাব শাহরিয়ার জানান, অন্য দিনগুলোতে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি ঘুরে দেখা যাবে। ঈদে শিশু কিশোর ও প্রতিবন্ধীদের জন্য বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন