
নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদী থেকে আবু বক্কর (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সকাল ১০টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ওমখালীর আবু বক্করপাড়া সংলগ্ন ওই নদী থেকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল উদ্ধারকর্মী তাকে উদ্ধার করে। আবু বক্কর একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ওমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
পুলিশ সূত্র জানায়, আবু বক্কর ও তার বন্ধুরা ঈদের দিন বিকেলে বাঁকখালী নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিলো না। পরে মঙ্গলবার তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।