News71.com
 Bangladesh
 27 Jun 17, 05:31 PM
 232           
 0
 27 Jun 17, 05:31 PM

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০।।

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সকালে সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হযরত আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সেকেন শেখ ও তরিক শরীফের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বাকি তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন