News71.com
 Bangladesh
 27 Jun 17, 01:27 PM
 186           
 0
 27 Jun 17, 01:27 PM

সিলেটের চৌহাট্টায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার।।

সিলেটের চৌহাট্টায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ গতকাল সোমবার ঈদের রাতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে কোতোয়ালী পুলিশ। আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি কার্তজসহ একটি এলজি,একটি ছোরা।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও এএসআই জামাল তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। রাতে তাদের অস্ত্রসহ গ্রেপ্তারের পর বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুছা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন