News71.com
 Bangladesh
 27 Jun 17, 01:12 PM
 181           
 0
 27 Jun 17, 01:12 PM

নির্বাচনকালে শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নির্বাচনকালে শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ নির্বাচনকালে শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দাউদকান্দির গৌরীপুরে গোমতী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবেন। সাংবাদিকগণ নির্বচনকালে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন,প্রত্যেকেই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকেই দায়িত্ব পালন করবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,হোমনা ও তিতাস আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. আমির হোসেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন