
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে অপু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৌরশহরের পৈরতলা সেতুর কাছ থেকে তাকে আটক করা হয়। আটক অপু জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুলের ছেলে।
স্থানীয়রা জানায়,রাত পৌনে ১১টার দিকে পৈরতলা সেতুর কাছে এক নারীর গলার চেইন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন অপু। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।