
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
এছাড়া শহরতলীর শম্ভুগঞ্জ এলাকার ইউসি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি পুকুর থেকে বেলা সাড়ে ১১টার দিকে সালা পাগলা নামে এক পাগলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মনসুর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।