News71.com
 Bangladesh
 26 Jun 17, 09:02 PM
 223           
 0
 26 Jun 17, 09:02 PM

দেশবাসী শোক দুঃখ, ব্যথা বেদনা নিয়ে ঈদ পালন করছে : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

দেশবাসী শোক দুঃখ, ব্যথা বেদনা নিয়ে ঈদ পালন করছে : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সকলেই শোক, দুঃখ, ব্যথা বেদনা নিয়ে ভারাক্রান্ত মনে এই ঈদ পালন করছে।আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় সাংবাদিকদের এসব কথা বলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী। নেতাকর্মী এসেছেন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। এসময় বিএনপির স্থায়ী সদস্য কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া চেয়ারে বসলেও দলের সিনিয়র নেতারা তার পাশে দাঁড়িয়ে থেকেই নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন খালেদা জিয়া হালকা নীলরঙের ওপর বিভিন্ন কাজ করা একটি শাড়ি পরে মিলনায়তনে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক শওকত মাহমুদ, সাদেক খান, রুহুল আমীন গাজী, আবদুল হাই শিকদার। এছাড়া ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে জেবেল রহমান গাণি, শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন