News71.com
 Bangladesh
 26 Jun 17, 08:33 PM
 194           
 0
 26 Jun 17, 08:33 PM

খালিয়াজুরীতে ঈদগাহ মাঠে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫।।

খালিয়াজুরীতে ঈদগাহ মাঠে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫।।


নিউজ ডেস্কঃ নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানীপুর গ্রামে ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে আজ দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এতে গুরুতর আহত আজহারুল ইসলাম (২৪), শাহ আলম (৩০), বকুল মিয়া (৩২) ও দুলাল মিয়াকে (৪০) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরী উপজেলা সদরের আমানীপুর গ্রামের ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য নামাজ পড়ানোর সময় টাকা উঠানো হয়। এ নিয়ে স্থানীয় ইউপি মেম্বার ফুল মিয়ার সঙ্গে সোমবার সকালে সাবেক ইউপি মেম্বার ফখরুল ইসলামে কথা কাটাকাটি হয়। পরে দুপুর দেড়টার দিকে ফের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী জানান, সংঘর্ষের কথা শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন