
নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিয়া জান্নাত নাইরী (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে উপজেলার উত্তর বাইশারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইরী বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে নাইরীকে খুঁজতে থাকেন তার বাবাসহ অন্যান্যরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ৪০ মিটার দূরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।