News71.com
 Bangladesh
 26 Jun 17, 08:31 PM
 191           
 0
 26 Jun 17, 08:31 PM

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে এবং ১ মাসের মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। আজ সোমবার রাঙামাটি সড়কের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন,রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি চালু রাখা খুবই প্রয়োজন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকার ধসে যাওয়া রাস্তায় একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। ওবায়দুল কাদের বলেন,পাহাড় ধসের ৭ দিন পর বিএনপি লোক দেখানো নাটক করতে রাঙামাটি আসতে চেয়েছিল। তবে মির্জা ফখরুলের ওপর যারা হামলা করেছে তারা যে দলেরই হোক-তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন