
নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গতকাল রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। ঘটনার সময় ঢাকা-খুলনা মহাসড়কে জিয়াপুল এলাকায় একটি প্রাইভেট কার সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেট কারটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল।নিহতরা হলেন ইমরান (৩০) ও তাঁর ভাগ্নে আইয়ুব (৩) এবং চালক সোহেল মীর। ইমরান ও আইয়ুবের বাড়ি নগরকান্দায়। আর চালক সোহেলের বাড়ি খুলনা জেলায়।আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।