
নিউজ ডেস্কঃ ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে টুইট করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, “সকলকে আন্তরিক ঈদ মুবারাক। আল্লাহ্ সবখানে সকলকে শান্তি ও সমৃদ্ধি দিন - এই দোয়া রইল। বাংলাদেশ জিন্দাবাদ। #Eidmubarak #BegumZia। ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কূটনীতিক এবং পরে বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।