News71.com
 Bangladesh
 25 Jun 17, 11:31 PM
 230           
 0
 25 Jun 17, 11:31 PM

নির্বাচন নিয়ে খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নির্বাচন নিয়ে খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বিএনপি নেত্রী খালেদা জিয়া যদি নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা করেন,তবে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন,বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বাঁধাগ্রস্ত করার কোন ক্ষমতা খালেদা জিয়ার নেই। আজ রবিবার দুপুরে মন্ত্রী ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

তোফায়েল বলেন,খালেদা জিয়ার আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। মানুষজন পানিতে ক্ষতিগ্রস্ত হলেও তাদের এমপি-মন্ত্রীরা জনগণের খোঁজ নিতে আসেনি। তারা লুটপাটে ব্যস্ত ছিলো। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন