News71.com
 Bangladesh
 25 Jun 17, 11:25 PM
 216           
 0
 25 Jun 17, 11:25 PM

ফেনীর ছাগলনাইয়ায় ঈদগাহে ১৪৪ ধারা জারি।।

ফেনীর ছাগলনাইয়ায় ঈদগাহে ১৪৪ ধারা জারি।।

নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ঐতিহ্যবাহী আজিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে ২৫,২৬ ও ২৭ জুন ১৪৪ ধারা জারি করেছে। আজিজিয়া মাদ্রাসার মোহতামেম মওলানা রুহুল আমিন গ্রুপ ও মোতয়াল্লি মুফতি কপিল উদ্দিন গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা ফাতেমা চৌধুরীর বরাত দিয়ে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকে প্রচার করা হচ্ছে।

এই বিরোধের জের ধরে কিছুদিন আগেও উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মওলানা লোকমান হোসেনসহ উভয় গ্রুপের অন্তত চারজন আহত হয়েছিলেন। এ ঘটনায় মওলানা লোকমান হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন